Wednesday, June 10, 2026

Weather Forecast:আরও বাড়ল তাপমাত্রা, শীতেও ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ইনিংসের শুরুতে নেমে ঝোড়ো গতিতে ব্যাট করছিল শীত। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলার কাছে হার মানতে হলো শীতকে।যার জেরে ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা।ডিসেম্বরের শেষে শহরের তাপমাত্রা বেড়ে দঁড়াল ১৮ ডিগ্রি সেলসিয়াসে।অন্যদিকে শীতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর।

আরও পড়ুন:Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবত। জোড়া ফলায় সোমবার সকালে একধাক্কায় আরও এক ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে সমুদ্র থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে । যার প্রভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা দু’এক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ সকাল থেকেই মেঘলা আকাশ।সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা এবং হাওড়ায় আকাশ অংশত মেঘলা থাকবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত শহরের তাপমাত্রা আরও বাড়তে পারে।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...