Tuesday, June 9, 2026

Jodhpur: ফেলে দেওয়া বর্জ্য-আবর্জনা থেকে ব্যবসা করে আজ কোটিপতি!

Date:

Share post:

কথায় বলে ভাগ্যের চাকা কার কবে ঘুরে যায়! দীর্ঘদিন নানা ধরণের ব্যবসা করেও ব্যর্থ। অবশেষে সাফল্য। ফেলে দেওয়া বর্জ্য আবর্জনাকে ব্যবহার করে ব্যবসা করে আজ কোটিপতি।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যোধপুরের শাস্ত্রীনগরে বসবাসকারী রিতেশ লোহিয়া নানা ধরনের ব্যবসা করলেও, কোনটাতেই সাফল্য লাভ করতে পারেনি। এরপর স্ত্রীকে পাশে নিয়েই নতুন কিছু করার চিন্তাভাবনা করেন। শুরু করেন মানুষের ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নানা ধরনের জিনিস তৈরির কাজ। সেই জিনিস তৈরির পর সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন রিতেশ। শুরু করেন প্রীতি ইন্টারন্যাশনাল।

কী রয়েছে রিতেশের কাছে? রয়েছে মানুষের ফেলে দেওয়া বর্জ্য আবর্জনা থেকে তৈরি জিনিস। শুধু এদেশেই নয়, তাঁদের এই হস্তশিল্পের চাহিদা আর ৩৬ টি দেশেও রয়েছে। আর তাঁদের তৈরি করা সেই সমস্ত জিনিসের দিকে আকর্ষিত হচ্ছেন মানুষজনও। যার সেখানে তাঁদের বার্ষিক টার্নওভার ৪৫ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়ার কল্যানে রিতেশের প্রথম অর্ডার আসে ডেনমার্ক থেকে। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে সেই অর্ডার সাপ্লাই করেন রিতেশ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক অর্ডার আসতে থাকে রিতেশের কাছে। বিদেশের বাজারে বাড়তে থাকে চাহিদাও। এবিষয়ে রিতেশ বলেন, ইউরোপের দেশগুলোতে এই জিনিসের চাহিদা বেশি থাকে। ডাইনিং টেবিল, স্ট্যান্ড এবং প্লাস্টিকের ব্যাগ, বস্তা থেকে বিছানার চাদর, যানবাহন, রেল এবং বাসের আবর্জনা থেকেই নতুন জিনিস তৈরি করেন। তিনি কারখানা রয়েছে এবং তাঁদের তৈরি জিনিসের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে।

আরও পড়ুন- অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...