Friday, April 3, 2026

Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী

Date:

Share post:

২০১৪ সালে বক্সিং ডে টেস্টের ( Boxing Day Test) পরই হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি( Ms Dhoni)। যেই খবরে রীতিমতো চমকে উঠেছিল ক্রিকেট বিশ্ব। এমনকি ধোনির এই সিদ্ধান্তে নাকি চমকে উঠেছিল টিম ইন্ডিয়ার অন্দরমহলও। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ( Ravi Shastri)।

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” ধোনি আমার কাছে এসে বলল, আমি দলের সবাইকে কিছু বলতে চাই। সেই সময় আমি ভেবেছিলাম ও পরের টেস্টের প্রস্তুতি নিয়ে কিছু বলবে হয়তো। কিন্তু সবার সামনে ও বলে, টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ধোনির কথা প্রথমে কেউ বিশ্বাস করেনি। সবার সামনে সেই সময় যেন বোমা ফেটেছিল।”

যদিও ধোনির এই সিদ্ধান্তকে সেই সময় সম্মান জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। এই নিয়ে শাস্ত্রী বলেন,”ধোনি জানত ওর পরে টেস্ট দলের অধিনায়ক কে হবে। ও জানত বিরাট কোহলি তৈরি। ও জানত ওর শরীর কখন জবাব দেবে। ধোনি শুধু ঠিক সময়ের অপেক্ষা করছিল। আর সেটাই ও করেছে।  ও চেয়েছিল সাদা বলের ক্রিকেটে মন দিতে।”

আরও পড়ুন:Mayank Agarwal: দ্রাবিড়ের পরামর্শেই ব‍্যাটিং-এ সাফল‍্য, বললেন ময়ঙ্ক

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...