Friday, April 3, 2026

Australia: তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া

Date:

Share post:

তৃতীয় টেস্টেও জয় তুলে নিল অস্ট্রেলিয়া ( Australia)। মঙ্গলবার ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইনিংস এবং ১৪ রানে জিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে অজিরা।

তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় দিনই ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ইংরেজদের। এক্ষেত্রে আশা করা হচ্ছিল তৃতীয় দিনে জো রুট এবং বেন স্টোকস একটা বড় রানের জুটি তৈরি করবে। কিন্তু কিছুই হল না। তৃতীয় দিন ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস। মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় ইংল‍্যান্ডের দ্বিতীয় ইনিংস। রুট করেন ২৮ রান। স্টোকস করেন মাত্র ১১ রান।  অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন স্কট বোলান্ড। ৬ টি উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। একটি উইকেট নেন ক‍্যামারুন গ্রীন।

ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে অজিরা জিতেছিল ২৭৫ রানে। চতুর্থ টেস্ট সিডনিতে ৫ জানুয়ারি। এবং পঞ্চম টেস্ট হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি থেকে।

আরও পড়ুন:SC EastBengal: জল্পনার অবসান, পদত‍্যাগ করলেন ইস্টবেঙ্গলের কোচ ম‍্যানুয়েল মানেলো দিয়াজ

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...