Friday, April 3, 2026

ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন ‘হসপিটাল ম্যান’

Date:

Share post:

শপথ নিয়েছেন রোগী ও তাঁর পরিজনদের মুখে হাসি ফোটাবেন। তাই বড়দিনের পরের দিন স্পেশাল খাবারের পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত রোগী এবং তাঁর পরিজনদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছিলেন ‘হসপিটাল ম্যান’। তাঁদের নিয়ে আয়োজন করেছিলেন একটি ক্রীড়া প্রতিযোগিতার। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের প্রাঙ্গনেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।



আরও পড়ুন:ওমিক্রনের বাড়বাড়ন্ত দিল্লিতে: বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাং যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো

পেশায় পুলকার হসপিট্যাল ম্যান জানান, ‘গত পাঁচ বছর ধরে ওদের খাবার দিচ্ছি। কিন্তু এই অনাবিল হাসি কখনও দেখিনি। তাই তাঁদের মুখে সামান্য হাসি ফোটাতেই এই আয়োজন’।তবে শুধু প্রতিযোগিতা নয়, পাশাপাশি পুরস্কারেরও ব্যবস্থা করেন তিনি।

প্রসঙ্গত, কালিঘাটের বাসিন্দা পার্থ কর চৌধুরী তিনটি সরকারি হাসপাতালে রোগী এবং তাঁর পরিজনদের তিনবেলা খাবার সরবরাহ করেন। তাও এক্কেবারে বিনামূল্যে। তাই পার্থ ‘হসপিটাল ম্যান’ বলেই পরিচিত। প্রথমে শুকনো খাবার দিয়ে শুরু করেছিলেন। চিড়ে, পাউরুটি, কলা। তারপর বিভিন্ন বিয়ের বাড়ি এবং রেস্টুরেন্টের লেফট ওভার। পুরোটাই একাহাতে।  যখন যতটা পেরেছেন রোগীর পরিজনদের মুখে তুলে দিয়েছেন খাবার। তাঁর কাছে রোগীর পরিজনরাও তাঁর আত্মীয়সম। অতিমারি পর্বে আর পাঁচজনের মতো যখন কাজ হারিয়েছেন পার্থ, তখনও  দমেননি। দু’বেলা রান্না করা খাবার নিয়ে হাসপাতালের গেটে পৌঁছে গিয়েছেন ‘হসপিটাল ম্যান’। গতবছর লকডাউনে স্কুল বন্ধ হওয়ার পর এটাই এখন তার রোজকার নামচা।পার্থর স্বপ্ন হাসপাতালের বাইরে ২৪ ঘন্টার একটি কমিউনিটি কিচেন গড়ে তোলা। যেখানে সবসময় খাবার পাবেন সরকারি হাসপাতালের রোগী এবং তাঁর পরিজনেরা।



৫২ বছরের পার্থ গত ২৬ তারিখ ক্যান্সার হাসপাতালের রোগী এবং তাঁদের পরিজনদের মুখে হাসি ফোটাতে বেলুন ফোলানো, হাঁড়ি ভাঙা, স্পুন রেস সহ নানান প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। রোগীদের খারাপ সময়ের মধ্যেও খানিকটা হাসি ফোটাতে পেরে বেজায় খুশি ‘হসপিটাল ম্যান’।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...