Wednesday, June 24, 2026

KMC।Chief Whip: কলকাতা পুরসভার মুখ্য সচেতক তরুণ বাপ্পাদিত্য, নেত্রীকে জানালেন কৃতজ্ঞতা

Date:

Share post:

২০১৫ সালে প্রথমবার ভোটে দাড়িয়ে বাজিমাত করেছিলেন। যাদবপুর বিধানসভার অন্তর্গত ১০১ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের হাত ধরেই বাম দুর্গে ফাটল ধরিয়েছিল তৃণমূল। কলকাতা পুরসভার বঞ্চিত, পিছিয়ে পড়া একটি ওয়ার্ডকে মাত্র পাঁচ বছরে ভোল বদলে দেওয়ার পুরস্কার এবার হাতেনাতে পেলেন বাপ্পাদিত্য। ইএম বাইপাস সংলগ্ন ১০১ নম্বর ওয়ার্ড এখন মিনি কলকাতা।

চকচকে আলোর, ঝকঝকে রাস্তা, জল, নিকাশি, সবমিলিয়ে ১০১ নম্বর ওয়ার্ড এখন কার্যত মডেল ওয়ার্ডের রূপ নিয়েছে। খুব স্বাভাবিকভাবে ১০১ নম্বর ওয়ার্ডের ইতিহাসে রেকর্ড মার্জিনে মানুষের আশীর্বাদ নিয়ে ফের একবার জিতে এসেছেন বাপ্পাদিত্য।

এবার তাকে কলকাতা পুরসভার মুখ্য সচেতকের পদ দেওয়া হল। মেয়র ফিরহাদ হাকিম নিজে একথা ঘোষণা করেন। ঐতিহ্যবাহী কলকাতা পুরসভায় এমন মর্যাদার পদ পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই গর্বিত বাপ্পাদিত্য দাশগুপ্ত। এমন দায়িত্ব দেওয়ার জন্য সর্বাগ্রে তিনি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

পুরসভার মুখ্য সচেতক হওয়ার পর বাপ্পাদিত্য তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতে বলেন, “১০১ এ দ্বিতীয়বারের পথ চলা শুরু ,আপনাদের সকলের আশীর্বাদ ও অনুপ্রেরণা নিয়ে। আর এবারেও আমি চাই শুধু আমার কাজই কথা বলুক। আর ভরসা ও আস্থা রেখে ঐতিহ্যমন্ডিত কলকাতা পুরসভার মুখ্য সচেতকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। তাঁর আস্থার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন- DG Of West Bengal: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি মনোজ মালব্য

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...