Wednesday, June 24, 2026

ফের ভাঙন! আসানসোল পুরভোটের আগে তৃণমূলে ৩ বারের বাম কাউন্সিলর

Date:

Share post:

পুরভোটের আর একমাসও দেরি নেই। ঠিক তার আগে আসানসোলে ধাক্কা খেল বামেরা। পুরভোটের ঠিক আগে বাম দুর্গে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সিপিআই নেত্রী ও তিন বারের কাউন্সিলর কবিতা যাদব। সঙ্গে যোগ দিলেন আরও ২৫ জন বাম সমর্থক। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক।

কলকাতার পর নতুন বছরের শুরুতেই রাজ্যের চার পুরনিগমের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কলকাতার পর এবার ভোট হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলে। আসানসোলে ভোটগ্রহণ ২২ জানুয়ারি। ফলপ্রকাশ ২৫ জানুয়ারি। ঠিক তার আগে আসানসোলে বড়সড় ধাক্কা খেল বামেরা।

মঙ্গলবার সকালে দলীয় অনুগামীদের নিয়ে আসানসোল থেকে কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন সিপিআই নেত্রী কবিতা যাদব। কেন এমন সিদ্ধান্ত? কবিতা যাদব জানালেন, ‘রাজ্য জুড়ে উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাজের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগ দিলাম। আসানসোলের উন্নয়নের কাজে মলয় ঘটকের পাশে থাকতে চাই। আসানসোলের ১০৬টি ওয়ার্ডে আমরা একসঙ্গে কাজ করব’।

আরও পড়ুন- KMC।Chief Whip: কলকাতা পুরসভার মুখ্য সচেতক তরুণ বাপ্পাদিত্য, নেত্রীকে জানালেন কৃতজ্ঞতা

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...