Monday, June 8, 2026

ফোন করে সৌরভে খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী, মেসেজ করলেন বিগ বি

Date:

Share post:

মঙ্গলবার সকালে জানা যায় করোনায়( Corona) আক্রান্ত  বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতেই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় মহারাজকে। তাঁর ভাইরাল লোড ১৯.৫ বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই ফোন করে সৌরভের খোঁজ নেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়( Mamata Banerjee)। ফোন করে করে খোঁজ নেন তিনি। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ‍্যমন্ত্রী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল। এছাড়াও জানা গিয়েছে, অমিতাভ বচ্চন ব্যক্তিগতভাবে মেসেজ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরগ‍্য কামনা করেছেন রাজীব শুক্লা। তিনি টুইটারে লেখেন,” তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সৌরভ।

আরগ‍্য কামনা করে টুইট করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তিনি লেখেন,” তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদা। খুব শিগগিরি তোমাকে সুস্থ সবল দেখতে চাই।”

আরও পড়ুন:Atk Mohunbagan: পুরোনো ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হুয়ানের

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...