Wednesday, June 24, 2026

Atk Mohunbagan: পুরোনো ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হুয়ানের

Date:

Share post:

বুধবার আইএসএলের ( Isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ এফসি গোয়া( Fc Goa)। গোয়ার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বাগানের নতুন কোচ হুয়ান ফেরান্দোর।

বুধবার নিজের পুরোনো দল এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছেন হুয়ান ফেরান্দো। আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ফেরান্দো দায়িত্ব নিয়েই নেমে পড়েন নর্থ ইস্টের বিরুদ্ধে। চার ম্যাচ পর জয়ে ফেরে সবুজ-মেরুন। সেই দিক থেকে দেখতে গেলে রয় কৃষ্ণাদের হেডস্যার হিসেবে দ্বিতীয় ম্যাচে নামবেন ফেরান্দো। প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে কিছুটা আবেগপ্রবন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, ”গত এক সপ্তাহ ধরে আমার অদ্ভুত লাগছে। যা ভাষায় প্রকাশ করা মুশকিল। তবে আমি পেশাদার কোচ। তাই আমার সেরাটা দিয়ে চেষ্টা করে যাব। এই কয়েকদিনে অনেক কিছু বদলে গিয়েছে। সবটা মেনে নেওয়া কিছুটা কঠিন ছিল। এখন আমি এটিকে মোহনবাগানের হয়ে কাজ করছি। এফসি গোয়াকে আমার শুভেচ্ছা রইল। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াই আমার লক্ষ্য।”

সাধারণত আক্রমানত্মক খেলাই পছন্দ করেন ফেরান্দো। এটিকে মোহনবাগানেও একই দর্শনে খেলাতে চান তিনি, তা একপ্রকার জানিয়ে দেন বাগান কোচ। ফেরান্দো বলেন, ”আমার লক্ষ্য আক্রমন করে যাওয়া। সেন্ট্রাল ডিফেন্ডার, সাইডব্যাকরা যদি আক্রমনের সময় অংশ নেয় তাহলে খুব ভাল হয়। চাইব দলের সকলে আমার পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী খেলুক।”

রয় কৃষ্ণা ও হুগো বৌমোসকে বারবার কড়া মার্কিংয়ের সামনে পড়তে হচ্ছে। ফলে গোল করার ক্ষেত্রে অনেক সময়ই সমস্যা হচ্ছে বাগান ব্রিগেডের। যদিও এই সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ফেরান্দো। তিনি বলেন, ”আমার মনে হয় রয়, প্রীতম কোটাল, ডেভিড উইলিয়ামস, হুগো বা জনি কাউকো সকলেই একই মানের ফুটবলার। ফলে আলাদা করে দুই ফুটবলারকে নিয়ে কথা বলার মানে হয় না।”

বারবার সেট পিস থেকে গোল খেতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। ফেরান্দো মনে করেন, দলে আত্মবিশ্বাসের অভাব থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। এটিকে মোহনবাগান কোচ বলেন, ” সেট পিস থেকে তখনই একটা দল গোল খায় যখন তারা ভাবতে শুরু করে তারা খুব ভাল নয়। তবে, এই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের দল যথেষ্ট ভাল। যদিও ভাল ফুটবলার থাকলেই দল যে সবসময় ভাল খেলবে এমন কোনও কথা নেই। দল হিসেবে আমাদের প্রত্যেকদিন উন্নতি করতে হবে। পরিকল্পনা মত খেলতে হবে।”

গোয়ার নতুন কোচ হয়েছেন ডেরেক পেরেরা। প্রতিপক্ষের কোচ ডেরেক পেরেরাকেও প্রশংসায় ভরিয়ে দিলেন সবুজ-মেরুন কোচ। ডেরেকের প্রশংসায় ফেরান্দো বলেন, ” ডেরেক এফসি গোয়ার প্রথম দলের খুব কাছে থেকেছেন দীর্ঘদিন। উনিও পরিকল্পনা সাজাবেন। তবে প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে ভাবছি না। নিজের পরিকল্পনায় সফল হওয়া নিয়েই ভাবছি।”

আরও পড়ুন:Australia: তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...