Wednesday, June 24, 2026

DG Of West Bengal: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি মনোজ মালব্য

Date:

Share post:

রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (Director General) হলেন মনোজ মালব্য (Manoj Malviya)। আগামী দু’বছরের জন্য স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি। মঙ্গলবার, এই বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। ১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ ৩১ অগাস্ট থেকে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি, পুলিশের ডিজি (আধুনিকীকরণ) এবং আইজিপি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোজ মালব্যকে দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

বীরেন্দ্রর (Birendra) মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যে কেউ স্থায়ী ডিজি ছিলেন না। মনোজ মালব্য, বিবেক সহায়, নীরজনয়ন পান্ডে, অধীর শর্মা, সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিংয়ের নাম কেন্দ্রের কাছে পাঠায় নবান্ন। তালিকা দেখে মনোজের নামে সিলমোহর দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে, দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি হলেন তিনি।

আরও পড়ুন- ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন ‘হসপিটাল ম্যান’

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...