Tuesday, June 9, 2026

টানা ২৯ বছর কেটেছে পাক জেলে, অবশেষে ঘরে ফিরলেন কুলদীপ সিং

Date:

Share post:

এ যেন সিনেমা! টানা ২৯ বছর পাক জেলে কাটানোর পর শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাড়িতে ফিরেছেন কুলদীপ সিং। এখনও বেঁচে রয়েছেন এটাও মাঝে মাঝে অবিশ্বাস্য লাগছে কুলদীপের। দিনের পর দিন পাকিস্তানের জেলে অমানবিক অত্যাচার সহ্য করে শেষপর্যন্ত ঘরে ফিরেছেন কুলদীপ।

১৯৯২ সালে ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন পাক সীমানায়। তার পর থেকে প্রায় তিন দশক লাহরের কুখ্যাত কোট লাখপত জেলেই দিন কাটিয়েছেন কুলদীপ। চরবৃত্তির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। শেষপর্যন্ত পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের তৎপরতায় মুক্তি পেয়েছেন গত ২০ ডিসেম্বর। পরিবারের লোকজন তাঁরে দেখে খুশিতে লাফিয়ে উঠলেও জেল জীবনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন কাঠুয়ার এই বাসিন্দা।

গত দিন দশকে তার ওপর কী পরিমাণ নির্মম অত্যাচার হয়েছে তাও জানিয়েছেন কুলদীপ। জানিয়েছেন জেলজীবনের দুর্বিসহ কাহিনী, অমানবিক অত্যাচেরের কথা। এইসব কাটিয়ে টানা ২৯ বছর পর ঘরে ফিরেছে স্বামী। এনিয়ে কুলদীপের স্ত্রী ঊর্মিলা বলেন, আমাদের পরিবারের জন্য এটা এক বিশাল দিন। ওর এক নতুন জন্মদিন। আমাদের সবার বড়দিন এটা। জীবনের একটা বড় অংশ কেটে গিয়েছে জেলে। এইসঙ্গে ভয়ংকর অত্যাচার সহ্য করেছেন দিনের পর দিন। সেই মানুষটাই শুক্রবার বললেন, “দেশের জন্য কোনও ত্যাগ স্বীকারে কখনও পিছপা হলে চলবে না।”

আরও পড়ুন- ফের ভাঙন! আসানসোল পুরভোটের আগে তৃণমূলে ৩ বারের বাম কাউন্সিলর

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...