Saturday, April 4, 2026

KMC Mayor: কলকাতাকে মমতার স্বপ্নের বিশ্বসেরা করার শপথ প্রধান সেবক ফিরহাদের

Date:

Share post:

ঐতিহ্যবাহী কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে ৩৯ তম এবং তাঁর কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র (Mayor) হিসেবে শপথ (Oath) নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শপথগ্রহণ অনুষ্ঠানে কাউন্সিলরদের মেয়র ফিরহাদের বার্তা, “সকলের কাছে করজোড়ে অনুরোধ, মানুষ সবসময় ডাকলে হাজির হতে হবে। কথা কম বলে কাজ বেশি করতে হবে। কাউন্সিলররা তখনই সফল যখন সবাই বলবে যখন ডাকি তখন পাই’। এই ট্যাগলাইনই শ্রেষ্ঠ।”

তিনি আরও বলেন, “আমরা সবাই নিজের এলাকায় উন্নয়ন করলেই কলকাতা অটোমেটিক উন্নত হবে। একটা টিম হয়ে কলকাতা পুরসভা কাজ করবে। আমরা কেউ হোমরা চোমরা নই। আমরা সবাই সেবক, প্রধান সেবক আমি, আমরা সবাই একটা টিম। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশায় এই বোর্ড গঠন করেছেন। আমরা তাঁর স্বপ্নের কলকাতা গড়ার শপথ নিয়েছি। কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরের রূপ দিতে হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই বলে এটা সেরা বোর্ড। অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাল কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে।”

এদিন পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন মালা রায়, ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন অতীন ঘোষ। এছাড়াও মেয়র ইন কাউন্সিল পদে শপথ নেন ১৩ জন সদস্য। উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সাজোসাজো রব পুরসভায়। নজির গড়ে পুরসভার লনেই খোলা আকাশের নীচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে ৩৯তম মেয়র হিসাবে দায়িত্ব নিলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-Luizinho Faleiro: ডেরেকের পর এবার করোনা আক্রান্ত লুইজিনহো ফ্যালেইরো

দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র (Mayor Kolkata Municipal Corporation) হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার নির্ধারিত সময়ে স্ত্রী ও মেয়েদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্নেহের ববি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০০ জন অতিথি। একই সঙ্গে চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায় (Mala Roy)।

মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য (MMIC)। তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...