Monday, March 16, 2026

জিতবে ত্রিপুরা : বিপ্লবের গড়ে খেলা শুরু তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

শুধু বাংলাতেই নয় খেলা হবে স্লোগান ঝড় তুলেছিল একাধিক রাজ্যে। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যে ইতিমধ্যেই সংগঠন বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। সদ্য শেষ হওয়া পুরভোটে ত্রিপুরায় (Tripura) লড়াই করেছে ঘাসফুল শিবির (Trinamool Congress)। সেখানে শতাংশের বিচারে যে ভোট পেয়েছে তাকে সামনে রেখেই ২০২৩ এর বিধানসভা ভোটের জন্য লড়াই শুরু করছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যেই ত্রিপুরার যুবদের টানতে এখন থেকে খেলার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। ‘জিতবে ত্রিপুরা’ কাপ আয়োজন করে তারা। জিতল পশ্চিম ত্রিপুরা।

আগরতলার বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা (Tripura) তৃণমূল স্পোর্টস অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী ক্রিকেট টুনার্মেন্ট। এতে ত্রিপুরার আটটি জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে। ম্যাচগুলি হয় ৫ ওভারের। দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয় খোয়াই নাইটস ইলেভেন বনাম সিপাহিজলা রয়ালসের মধ্যে। এই খেলায় জয়ী হয় সিপাহিজলা রয়ালস। সেমিফাইনালে প্রবেশ করে সিপাহিজলা। পরবর্তী ম্যাচে ধলাই চিতা মুখোমুখি হয় গোমতী বুলসের। যেখানে জয়ী হয় ধলাই চিতা। লিগের তৃতীয় ম্যাচে নর্থ ত্রিপুরা রাইজার্স বনাম সাউথ ত্রিপুরা বাইসন। নর্থের কাছে পরাজিত হতে হয় বাইসনদের।

আরও পড়ুন-KMC MIC: কলকাতার নতুন পুরবোর্ডে মেয়র পারিষদে কোন দায়িত্বে কারা এলেন

শেষ ম্যাচে ওয়েস্ট ত্রিপুরা লায়ন্স প্রায় হারিয়ে দেয় উনকোটি টাইগার্সদের। দলীয় পতাকা উত্তোলন করে টুনার্মেন্ট উদ্বোধন করেন তৃণমূলের রাজ্য কনভেনার সুবল ভৌমিক। প্রথম সেমিফাইনালে নর্থ ত্রিপুরা রাইজার পরাজিত করে ধলাই চিতাদের। অপর সেমিফাইনালে ওয়েস্ট ত্রিপুরা লায়ন্স সিপাহিজলা রয়ালসকে হারিয়ে ফাইনালে যায়। ফাইনালে শেষ ওভারে উত্তরকে হারিয়ে বিজয়ী হয় ওয়েস্ট ত্রিপুরা লায়ন্স। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয় উত্তর ত্রিপুরা দলের তুষার নাথ।

এটাই তৃণমূলের ক্রীড়া সেলের প্রথম উদ্যোগ। অনেকদিন বাদে মাঠে উপস্থিত গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সমাজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে খেলার এমন উদ্যোগ এরপরেও নেওয়া হবে। ত্রিপুরায় এর আগে খেলা হবে দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...