Friday, April 3, 2026

Royal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে

Date:

Share post:

অবশেষে ছাড়া পেল কুলতলির বাঘ। বুধবার সকাল সাড়ে ৬টায় তাকে ছেড়ে দেওয়া হল সুন্দরবনের  ধুলিভাসানির গভীর জঙ্গলে। মঙ্গলবার তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর  এই সিদ্ধান্ত নেয়  বন দফতরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকেথ। তার পর খাঁচাবন্দি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে। সেখানে চিকিৎসার পর বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপদেই সে জঙ্গলে চলে গিয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- Carona: করোনার বিরুদ্ধে লড়াই জারি, পড়ুয়াদের স্কুলেই টিকা দেবে রাজ্য

বন দফতরের কর্মীরা কয়েক দিন ধরে নাগাড়ে চেষ্টা করেছেন বাঘকে ধরার। জাল দিয়ে ঘিরে, বাজি ফাটিয়ে, ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে তাঁরা চেষ্টা করেছিলেন ওই রয়্যাল বেঙ্গলকে খাঁচাবন্দি করার। শেষে মঙ্গলবার ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা সম্ভব হয় অতিকায় রয়্যাল বেঙ্গলকে।

তার পর খাঁচাবন্দি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষার জন্য। সেই পরীক্ষা পর বুধবার ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হল। শেষপর্যন্ত হাত ছেড়ে বাঁচল কুলতলি।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...