Friday, June 26, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতীয় বোলারদের দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। ভারতের জয়ের জন‍্য দরকার ৬ উইকেট। ২১১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

২) করোনার কারণে স্থগিত বৃহস্পতিবার এবং শুক্রবার আইলিগের ম‍্যাচ। বুধবার এমনটাই সিদ্ধান্ত নিল এআইএফএফ। চলতি মরশুমে কলকাতায় হচ্ছে আইলিগ। শহরের বিভিন্ন হোটেলে বায়োবাবলে রয়েছেন ফুটবলাররা। তার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷

৩) ভালো আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন করে আসেনি জ্বর। বুধবার দুপুরে এমনটাই জানান হল হাসপাতালের তরফ থেকে। বুধবার সকালে কলকাতা পুরসভার তরফে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও অফিস স্যানিটাইজ করা হয়।

৪) আইএসএলে নতুন কোচের হাত ধরে জয়ে ধারা বজায় রাখল এটিকে মোহনবাগান। বুধবার এফসি গোয়াকে ২-১ গোলে হারাল হুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে গোল দুটি করেন লিস্টোন কোলাসো এবং রয় কৃষ্ণা।

৫) গোয়ায় কালাঙ্গুটে বসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্রোঞ্জের মূর্তি। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। গোয়ায় কালাঙ্গুটে রোনাল্ডোর আদলে ৪১০ কেজির মূর্তি স্থাপন করা হল।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...