Thursday, June 25, 2026

Corona Vaccine: কলকাতায় ছোটদের ভ্যাকসিন কোথায় হবে জানালেন মেয়র ফিরহাদ

Date:

Share post:

ফের গোটা দেশের সঙ্গে রাজ্য ও কলকাতায় (Kolkata) বাড়ছে করোনার (Corona) প্রকোপ। ১৮ ঊর্ধ্বদের অধিকাংশেরই কোভিড টিকাকরণ (Covid 19 Vaccine) হলেও তার কম বয়সীদের এখনও ভ্যাকসিন হয়নি। নতুন বছরের শুরু থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হবে। কলকাতাতেও এই ভ্যাকসিন দেওয়া হবে।

কিন্তু কমবয়সীরা কোথায় থেকে পাবে ভ্যাকসিন? বুধবার কলকাতা পুরসভায় (KMC) সাংবাদিক বৈঠক করে মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়ে দিলেন স্কুলে স্কুলে হবে ১৫ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েদের ভ্যাকসিন। কলকাতার ১৬টি বোরোর ১৬টি স্কুলে এই টিকাকরণ হবে। শহরের সমস্ত সরকারি স্কুলে টিকাকরণের দায়িত্ব কলকাতা পুরসভার।

উল্লেখ্য, এ রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। তাদের জন্য স্কুলগুলিতেই ভ্যাকসিনেশন ক্যাম্প করতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। তারজন্য নাম নথিভুক্তকরণ শুরু হবে ১ জানুয়ারি থেকে। নাম নথিভুক্তকরণের জন্য় জরুরি নয় আধার কার্ড। আধার ছাড়াও স্কুলের পরিচয় পত্র দিয়েও কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে।

আরও পড়ুন- Saurav Ganguly: করোনা আক্রান্ত সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করল কলকাতা পুরসভা

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...