Tuesday, April 7, 2026

Virat Kohli: ‘বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার শামি’, ম‍্যাচ শেষে শামির প্রশংসায় বিরাট

Date:

Share post:

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় দল( India Team)। আর এই জয়ের পুরো কৃতিত্ব ভারতীয় বোলারদের। ভারতীয় বোলারদের দাপটে গুটিয়ে যায় প্রোটিয়াদের ব‍্যাটিং লাইন। বিশেষ করে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি( Mohammad Shami)। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন তিনি। আর তাইতো ম‍্যাচ শেষে শামির প্রশংসায় মাতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। তিনি বলেন, বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার হলেন শামি।

ম‍্যাচ শেষে বিরাট বলেন,”সত্যি বলতে, শামি বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা তিন জোরে বোলারের একজন হলেন শামি। ওর শক্ত কবজি, সিমের অবস্থান এবং একই লেংথে ধারাবাহিক ভাবে বোলিং করে যাওয়া সত্যিই অসাধারণ। ও ২০০ উইকেট পাওয়ায় আমি খুব খুশি। গোটা ম্যাচেই ওর বোলিংয়ের প্রভাব আমরা দেখতে পেয়েছি।”

তিন টেস্টে ম‍্যাচে ১-০ এগিয়ে ভারতীয় দল। সেঞ্চুরিয়ানে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। এই জয়ের ধারা দ্বিতীয় টেস্টেও বজায় রাখতে মরিয়া ভারত অধিনায়ক। এই নিয়ে কোহলি বলেন,” একদম নিখুঁত ভাবে সফর শুরু হল। একটা দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও জিতেছি। এতেই বোঝা যায় আমাদের দলের দক্ষতা কতটা। এবার জোহানেসবার্গে দিকে তাকিয়ে। ওখানে খেলার জন্য বরাবরই মুখিয়ে থাকি।”

আরও পড়ুন:India Team: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় দল

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...