Tuesday, March 24, 2026

ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে

Date:

Share post:

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(Assembly election)। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর করছে গেরুয়া শিবির। রাজ্যে রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে কংগ্রেসের ক্ষেত্রে দেখা গেল গা-ছাড়া মনোভাব। নির্বাচনের আগে পাঞ্জাবে জনসভা বাতিল করে বিদেশ সফরে গেলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ঘটনায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে রাহুলের দায়বদ্ধতা নিয়ে।

সূত্রের খবর, গত বুধবারই দলের ১৩৭তম বর্ষপূর্তী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণের পর দেশ ছেড়েছেন ওয়েনাড়ের সাংসদ। জানা দিয়েছে গতবারের মতো এবারও তিনি নাকি ইতালিতে রয়েছেন তাঁর মামার বাড়িতে। তবে, রাহুলের গন্তব্য নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কংগ্রেস। শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কাজে বিদেশ সফরে গিয়েছেন তিনি। দলীয়স্তরে গুঞ্জন, আগামী ১৫ বা ১৬ জানুয়ারি জনসভা করতে পারেন সোনিয়া-তনয়।

আরও পড়ুন:Firhad Hakim: পাঁচ-ছ’জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন, ঘোষণা ফিরহাদের

এদিকে ভোটের মুখে রাহুল গান্ধীর এই বিদেশ সফর নিয়ে পাঞ্জাবে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে চাপা ক্ষোভ দানা বেঁধেছে। পাঞ্জাবে কংগ্রেস হাজারো সমস্যায় জর্জরিত। ক্ষমতায় প্রত্যাবর্তন না করতে পারলে সংগঠন ও সর্বভারতীয়স্তরের দলের ভাবমূর্তিতে ব্যাপক ছাপ পড়বে। এইঅবস্থায় বিদেশে যাওয়ায় ‘যুবরাজে’র দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রদেশ কংগ্রেস নেতার কথায়, মোগা সমাবেশ থেকে দলের ঐক্যবদ্ধ চেহারাটা তুলে ধরার প্রয়োজন ছিল। কিন্তু সেটাই ধাক্কা খেল। আরেক নেতার দাবি, ‘রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নিয়ে আমরা কিছুই জানি না। বিরোধীদের কটাক্ষ ও সুরজেওয়ালার সাফাইয়ের পর আমরা পুরোটা জেনেছি।’

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...