Tuesday, March 24, 2026

Chandannagar: প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের দেওয়াল লেখা শুরু চন্দননগরে

Date:

Share post:

চন্দননগর পুরনিগমের ভোটের দামামা আগেই বেজে গিয়েছে। বৃহস্পতিবার, এই পুরনিগমের ৩৩ টি আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই তৎপরতা শুরু দলের অন্দরে। শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লেখা। নবীন ও প্রবীণের সমন্বয়ে এবার চন্দননগর (Chandannagar) পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। বেশকিছু প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড বদল হয়েছে এবার। উন্নয়নকে প্রধান হাতিয়ার করেই চন্দননগর পুরনিগমের ভোটে বিরোধীদের মাত করতে প্রস্তুত তৃণমূল (Tmc) শিবির।

দিন ঘোষণার পরেই চন্দননগরে জোরকদমে দেওয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বিদায়ী ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ১৩ নম্বর ওয়ার্ডের (Ward) তৃণমূল প্রার্থী শুভজিৎ সাউ বলেন, চন্দননগর পুরনিগম সব সময় মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। প্রত্যেক ওয়ার্ডে জল সমস্যা মেটাতে টিউবওয়েল বসানো হয়েছে। রাস্তাঘাটেরও উন্নতি করা হয়েছে। এছাড়াও এক বিশাল জল প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী বছরেই উদ্বোধন করা হবে যাতে আগামী ৫০ বছর মানুষের পানীয় জল নিয়ে আর কোনো সমস্যা না হয়।

আরও পড়ুন- Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

চন্দননগরের পর্যটন প্রসঙ্গ শুভজিৎ বলেন, যেহেতু চন্দননগরের বিধায়ক রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন তাই চন্দননগরের পর্যটনকেও আরও ঢেলে সাজানো হয়েছে। তৈরি হয়েছে অতিথি নিবাস। এছাড়াও গঙ্গার উপর ভাসমান ‘জলশ্রী’ বা ভাসমান রেস্টুরেন্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার বিরোধী-শূন্য করে চন্দননগর পুরনিগমের সব আসনে জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...