Tuesday, March 24, 2026

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার, লাফিয়ে বাড়ছে ওমিক্রনও

Date:

Share post:

দেশ তথা গোটা বিশ্বে এই মুহূর্তে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(Omicron) উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একইসঙ্গে দেশজুড়ে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) তরফে প্রকাশিত রিপোর্টে জানা যায়, ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। একইভাবে দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে হাজারের গন্ডি।

ওমিক্রন উদ্বেগের মাঝে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট দাবি করছে, দেশে এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। এর মধ্যে ৩৭৪ জন ওমিক্রন আক্রান্ত এখনও অবধি সুস্থ হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এর পরই রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে ৩২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে কেরল (১০৯), গুজরাত (৯৭), রাজস্থান (৬৯), তেলঙ্গানা (৬২), তামিলনাড়ু (৪৬), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৬), হরিয়ানা (১৪), ওড়িশা (১৪) এবং পশ্চিমবঙ্গ (১১)। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন:Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্তের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার করলেও দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। যার অধিকাংশটাই কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার জেরে দেশে সক্রিয় রোগীও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৮ হাজার ৯৫৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৩৬১ জন।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...