Tuesday, March 24, 2026

Firhad Hakim: পাঁচ-ছ’জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন, ঘোষণা ফিরহাদের

Date:

Share post:

পাঁচ থেকে ছয় জন করোনা আক্রান্ত রোগী কোনও এলাকাতে থাকলেই সেই এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে। বর্ষশেষের সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানালের কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম।

শহরের ১৬ থেকে ১৭টি জায়গাকে চিহ্নিত করে সেই এলাকাগুলিকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। শুক্রবার পুরসভায় লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে শহরের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ পুর আধিকারিকরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও এলাকায় সংক্রমণ ৫-এর বেশি হলে সেই জায়গাকে কনটেনমেন্ট জোনের আওতায় আনা হবে।

জুলাইয়ের পর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে কলকাতায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে ছোট ছোট কনটেনমেন্ট জোন ঘোষণা করার। কেন্দ্রের সুপারিশ মেনে সংক্রমণের নিরিখে কলকাতাকে ছোট ছোট কনটেনমেন্ট জোনে ভাগ করেছে পুরসভা। মোট ১৬-১৭টি কনটেনমেন্ট জোন তৈরি হচ্ছে শহরে।

আরও পড়ুন- Siliguri: আত্মঘাতী পুত্রহন্তা বাবা! ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে কুপিয়ে খুনের অভিযোগ

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...