Tuesday, March 24, 2026

Siliguri: আত্মঘাতী পুত্রহন্তা বাবা! ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে কুপিয়ে খুনের অভিযোগ

Date:

Share post:

মানসিক ভারসাম্যহীন ছেলেকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। আত্মঘাতী হযেছেন বাবাও। শুক্রবার ভোরে শিলিগুড়ি (Siliguri) পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ (Police) সূত্রে খবর, মৃত ছেলের নাম সুভাষ। তাঁর বাবার নাম পার্থ রায়। অভিযোগ, পার্থর স্ত্রী জানান, রাতে তাঁর স্বামী বিরিয়ানি এনেছিলেন। সেটা খেয়ে সকলে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে তিনি দেখেন ছেলের রক্তাক্ত দেহ মেঝেয় পড়ে রয়েছে। পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে পার্থর দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ছেলেকে সুস্থ করতে পার্থ বহু চিকিৎসা করিয়েছেন। প্রচুর খরচ করেছেন। কিন্তু ছেলে সুস্থ হয়নি। ইদানীং এতটাই উন্মত্ত হয়ে যেত যে বাড়িতে বা আশেপাশে কেউ গেলে মারধরের চেষ্টা করত বলে অভিযোগ। ছেলেকে নিয়ে অবসাদে ভুগছিলেন বলেই এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন বলে অনুমান। দেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনায় আক্রান্ত ৬০ দন্তচিকিৎসক, ২৫ জন চিকিৎসক ডেন্টাল কলেজেরই

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...