Friday, June 19, 2026

প্রতিষ্ঠা দিবসে দলের নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার, জানালেন নতুন বছরের শুভেচ্ছাও

Date:

Share post:

সালটা ১৯৯৮। তারিখটা ছিল ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় নতুন দলের যাত্রা।তারপর কেটে গেছে দীর্ঘ বেশ কয়েকটা বছর। তিন বার পর পর ক্ষমতা দখল করে বঙ্গের শাসকদলের ভূমিকায় এখন তৃণমূল। এমনকি বাংলা ছেড়ে বহু রাজ্যে পৌঁছে গিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে দলের নেতা ও কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:প্রতিষ্ঠাদিবসে কলম ধরলেন তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’


সেইসঙ্গে তিনি লেখেন, ‘নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’ একই সঙ্গে লেখেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

পাশাপাশি নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে বর্ষবরণের উৎসবে সামিল হতে অনুরোধ করেন তিনি।

আজকের দিনটিকে রাজ্যে ছাত্র দিবস পালনের পরিকল্পনা নিয়েছে রাজ্য। সেই উপলক্ষ্যেও টুইটে সব পড়ুয়াদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘#StudentsDay উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আশার আলো। আমি তোমাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তোমাদের সকল স্বপ্ন সত্যি হোক!


Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...