Saturday, June 20, 2026

Merlin Group: মার্লিন গ্রুপের আই অ্যাম কলকাতার রাজ্য সাইক্লিং চ্যাম্পিয়নশিপ নিয়ে পারদ চড়ছে

Date:

Share post:

মার্লিন গ্রুপের সিএসআর শাখা আই অ্যাম কলকাতার সহ-উপস্থাপনায় অনুষ্ঠিত হবে ৪১ তম পশ্চিমবঙ্গ রাজ্য সাইক্লিং চ্যাম্পিয়নশিপ।

মার্লিন গ্রুপের সিএসআর শাখা সংস্থা আই অ্যাম কোলকাতা, আর্গো ইভেন্টস, সিএনজি এবং কোলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের সঙ্গে হাত মিলিয়ে ৪১তম পশ্চিমবঙ্গ রাজ্য সাইক্লিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। রতের সাইক্লিং ফেডারেশন, জাতীয় সাইক্লিং নিয়ন্ত্রক সংস্থার অধীনে এই অভিনব আয়োজন।
আই অ্যাম কলকাতা, মার্লিন গ্রুপের একটি সিএসআর শাখা। শহরের এই গ্রীণ স্পোর্টসটিকে আরও শক্তিশালী করতে এই চ্যাম্পিয়নশিপের সহ-উপস্থাপকের দায়িত্ব পালন করছে।
সাইক্লিং চ্যাম্পিয়নশিপটি আগামী ২ জানুয়ারি 2022এ নিউ টাউনে অনুষ্ঠিত হবে। রাজারহাট 6 লেনের কাছে মার্লিন রাইজ সাইটে চ্যাম্পিয়নশিপের ফ্ল্যাগ অফ হবে এবং একই দিনে মার্লিন রাইজের প্রজেক্ট সাইটে পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, জাতিসংঘের সাসটেনেবল গোল মিশন দ্বারা সমর্থিত উদ্যোগটিতে অংশগ্রহণের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর, ২০২১। আগ্রহী সাইকেল উৎসাহীরা অংশগ্রহণ করতে এখনও 9830071716 নম্বরে কল করতে পারেন এবং আর্গো সাইক্লিং টিম ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দেখতে পারেন৷
এখনও অবধি রাজ্য জুড়ে ১৬০এর বেশি প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন৷ চ্যাম্পিয়নশিপে ভারতীয় সাইকেল বিভাগের অধীনে ৪৫ ঊর্ধ্ব পিছিয়ে পড়া সাইক্লিস্টদেরও বিশেষ সুযোগ দেওয়া হবে। জাতিসংঘ এই উদ্যোগকে সমর্থন ৮করছে কারণ চ্যাম্পিয়নশিপ জাতিসংঘের পাঁচটি মূল লক্ষ্য মেনে চলছে- যথা: লক্ষ্য ৫: লিঙ্গ সমতা, লক্ষ্য ১১:উন্নত শহর এবং যোগাযোগ, লক্ষ্য ১৩: জলবায়ু বিষয়ক কর্মসূচী, লক্ষ্য ১৫ : ভূমিতে জীবন এবং লক্ষ্য ১৭:
রাজ্য সাইক্লিং চ্যাম্পিয়নশিপকে সমর্থন করে আই অ্যাম কোলকাতা সাইক্লিংকে পশ্চিমবঙ্গে একটি ক্রমবর্ধমান খেলা

ও টেকসই পরিবহন হিসাবে প্রচার করবে। সাইকেল একটি দূষণমুক্ত সবুজ যান৷ সাইকেল চালানোর প্রচার আমাদের পরিবেশকেই রক্ষা করবে।

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...