Thursday, June 4, 2026

আজ থেকে শুরু ১৫-১৮ বয়সীদের ভ্যাকসিনের নাম নথিভুক্তকরণ, জেনে নিন নিয়ম

Date:

Share post:

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে আজ থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বয়সী শিশুদের জন্য নাম নথিভুক্তকরণ। CoWin অ্যাপের মাধ্যমেই এই নাম নথিভুক্ত করা যাবে। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছে যাঁদের আধার কার্ড নেই, তারা শুধুমাত্র স্কুলের পরিচয়পত্র দিয়েই করোনার টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। বড়দিনের উৎসবের মাঝেই দেশবাসীকে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জেনে নিন টিকা নিতে গেলে কীভাবে নাম রেজিস্টার করা যাবে-

১।প্রথমে Aarogya Setu অ্যাপ বা Cowin.gov.in ওয়েবসাইটটি খুলুন

২।এরপর সাইন-ইন/রেজিস্টার বিকল্পে আপনার মোবাইল নম্বর লিখুন।

৩।Get OTP (One Time Password) অপশনে ক্লিক করুন।

৪।আপনার মোবাইল নম্বরে আসা OTP লিখুন এবং ভেরিফাই-এ ক্লিক করুন।

৫।আরোগ্য সেতু অ্যাপের ক্ষেত্রে, CoWin ট্যাবে যান এবং টিকাকরণ ট্যাবে ক্লিক করুন।

আরও পড়ুন:Covid-19 in West Bengal :কোভিড চিকিৎসায় নয়া পদ্ধতি জারি স্বাস্থ্য দফতরের, থাকবে ককটেল থেরাপিও

৬।তারপর proceed-এ ক্লিক করুন।

৭। আপনার স্ক্রিনে একটি পৃষ্ঠা  খুলে যাবে।

৮।আপনাকে ফটো আইডি টাইপ, নম্বর এবং আপনার পুরো নাম লিখতে হবে।

৯।এছাড়াও লিঙ্গ এবং বয়স লিখুন । তারপরে প্রশ্ন আসবে “আপনার কি কোন কোর্মিবিট আছে “। আপনার সঠিক তথ্য দিয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ এ ক্লিক করুন।

একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে, আপনার মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একটি মোবাইল নম্বর থেকে চারজন নথিভুক্ত করতে পারবে।

বড়দিনের রাতে জাতীর উদ্দেশ্যে ভাষণে জানুয়ারি থেকে ১৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।এরপর কেন্দ্রের তরফে জানানো হয় ১ জানুয়ারী থেকে CoWin অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। আগামী ৩ জানুয়ারী থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে।

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...