Monday, April 6, 2026

কৈখালি অগ্নিকাণ্ডে কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কৈখালির(Koikhali) রায়াসনিক কারখানায়(camical factory)। যার জেরে মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনার তদন্তে নেমে রবিবার গ্রেফতার করা হল অভিযুক্ত কারখানার মালিক পবন আগরওয়ালকে(PAvan Agarwal)। অভিযুক্তকে আজই তোলা হয়েছে ব্যারাকপুর আদালতে। পাশাপাশি আগুন লাগার কারন জানতে ভস্মীভূত ওই কারখানায় গিয়েছে ফরেনসিক টিম।

বিমানবন্দরের পাঁচিল লাগোয়া এই রাসায়নিক কারখানায় সর্বদাই মজুত থাকত বিপুল পরিমান দাহ্য পদার্থ। অভিযোগ এখানে অবৈধভাবে মজুত থাকত রাসায়নিক। ছিল না উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। শুধু তাই নয়, নিয়ম না মেনেই গড়ে উঠেছিল কারখানাটি। দমকলের তরফে সমস্ত অভিযোগ হাতে পাওয়ার পর রবিবার ওই কারখানার মালিক পবন আগরওয়ালকে গ্রেফতার করে পুলিস। উল্লেখ্য, শনিবার নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কৈখালির ওই রাসায়নিক কারখানায়। দমকলের ১৭ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। আগুন নেভাতে হাত লাগায় বিমানবন্দরের দমকল বিভাগও। আগুন নেভার পর দেখা যায় কারখানার ভিতর আগুনে ঝলসে যাওয়া একটি মৃতদেহ পড়ে রয়েছে। পরে জানা যায় মৃত ব্যক্তি কারখানারই নিরাপত্তারক্ষী। মৃতের নাম কানাই সাঁতরা। বয়স ৬৪। আগুন লাগার পর কারখানা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...