Wednesday, March 18, 2026

Belur Math:করোনার জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ, বটানিক্যাল গার্ডেন

Date:

Share post:

রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। এমতাবস্থায় রবিবারই পর্যটনকেন্দ্রগুলি বন্ধের নির্দেশ দিয়েছে নবান্ন। সেই নির্দেশ মেনে আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

রবিবার রাতেই মঠ কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় সরকারের তরফে না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি ২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ এর আগেই ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। ১ জানুয়ারি কল্পতরু উৎসবেও এবার ভক্তদের প্রবেশ নিষেধ রাখা হয়েছিল।

নবান্নের নির্দেশ মেনে বেলুড় ছাড়া অন্য মন্দির ও তীর্থস্থানগুলিও ভক্ত ও দর্শনার্থীদের জন্য দরজা বন্ধের পথে হাঁটবে। রবিবারই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দ্রুত তারা বৈঠক করে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।সরকারি নির্দেশ মেনে সোমবার বটানিক্যাল গার্ডেনও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তে কথা জানা হয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, সোমবার থেকে স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি চিড়িয়াখানা ও বিনোদন পার্ক বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...