Monday, April 6, 2026

Atk Mohunbagan: হায়দরাবাদ ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান কোচ

Date:

Share post:

জুয়ান ফেরান্ডোর( juan ferrando) হাত ধরে পরপর দু’ম‍্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। ৮ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। এক্ষেত্রে আগামীকাল হায়দরাবাদ এফসির ( Hyderabad fc) বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে উঠে আসবে জুয়ান ফেরান্ডোর দল। আর তাই বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। তবে আগামী ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ সবুজ-মেরুন কোচের।

এদিন হায়দরাবাদ ম্যাচ নিয়ে ফেরান্ডো বলেন,”খুবই বড় ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দরাবাদ এফসি খুবই ভালো দল এবং ওদের খেলা খুবই ভালো। ওরা আমাদের বেগ দিতে পারে। ওদের প্রচুর শক্তিশালী জায়গা রয়েছে। প্রথমেই ওদের সেন্টার ব্যাক দুজন, দুই সাইড ব্যাক সব সময় আক্রমণের জন্য মুখিয়ে থাকে। জোয়াও ভিক্টরের নেতৃত্বে দলটা পুরো খেলে। এডু গার্সিয়া দলের একজন পারফেক্ট নম্বর ১০, আক্রমনে দলকে সাহায্য করে। আর ওগবেচে তো রয়েইছে, একজন সঠিক নাম্বার ৯।”

চোট রয়েছে শুভাশিস বোসের। শুভাশিসের চোট নিয়ে ফেরান্ডো বলেন, “ওর চোট এখনও একই রয়েছে। আমি দুঃখিত ওর জন্য, কারণ ও একজন ভালো খেলোয়াড়। কিন্তু জরুরি হল ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং খেলোয়াড়দের ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সাহায্য করা। আমরা পরিস্থিতি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

কোচ বদল হতেই ভাগ‍্য বদল হয়েছে বাগানের। নতুন কোচের হাত ধরে কী জয়ের হ‍্যাটট্রিক করবে বাগান ব্রিগেড? এই প্রশ্নে ফেরান্ডো বলেন, “প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। খুব ভালো সুযোগ আমাদের জন্য, খুব ভালো সুযোগ খেলোয়াড়দের জন্য, খুব ভালো সুযোগ দলের জন্য কারণ ওরা গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড পরিশ্রম করছে। আমরা প্রতি ম‍্যাচই জয় চাই।”

আরও পড়ুন:Sourav Ganguly: পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে রঞ্জি ট্রফি, জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট, প্রথম রঞ্জি ম্যাচের জন্য দল ঘোষণা বাংলার

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...