Saturday, April 4, 2026

Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

Date:

Share post:

ভয় ধরাচ্ছে ওমিক্রন । দিল্লিতে করোনা আক্রান্তের ৮৪ শতাংশই ওমিক্রন । এমনটাই জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন । ইতিমধ্যে দেশের ওমিক্রন আক্রান্তের নিরিখে দ্বিতীয় সেখানে রয়েছে রাজধানী দিল্লি। স্বভাবতই রাজধানীতে ওমিক্রনের বাড়বাড়ন্তে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের ।

আরও পড়ুন:চিকিৎসকদের নির্দেশে রাতেই হাসপাতালে করোনা আক্রান্ত Kunal Ghosh

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের রাজধানীতে ৪,০০০টি করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণের ঘটনা চিহ্নিত করেছে জিনোম সিকোয়েন্স। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে সংক্রমণের হার বেড়েছে ৬.৫ শতাংশ। অন্যদিকে দিল্লির প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার সেখানে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ছিল ৩,১৯৪। ২৪ ঘণ্টার মধ্যে তা বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

দিল্লি বিধানসভায় সত্যেন্দ্র জানিয়েছেন, দিল্লিতে করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তত।দ্বিতীয় ঢেউয়ের থেকে শিক্ষা নিয়ে দিল্লিতে বর্তমানে করোনা রোগীদের জন্য অক্সিজেন-সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুতও রাখা হয়েছে।এছাড়াও তিনটি ল্যাবে চলছে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্সের রিপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...