Monday, April 20, 2026

‘ভাতিন্দা বিমানবন্দরে বেঁচে ফিরতে পেরেছি, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে’, চান্নিকে তোপ মোদির

Date:

Share post:

‘আপনে সিএম কো থ্যাংকস কহনা, কী ম্যাঁয় ভাটিন্ডা এয়ারপোর্ট তক জিন্দা লট পায়া’। কৃষক বিক্ষোভের মুখ থেকে ভাতিন্দা বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

বুধবার পঞ্জাবের হুসেইনিওয়ালায় যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকায় কৃষকরা। প্রায় ২০ মিনিট ফ্লাই ওভারের উপরে গাড়িতে বন্দি হয়ে ছিলেন তিনি। এরপরেই ভাতিন্দায় ফিরে যেতে হয় প্রধানমন্ত্রীকে। বাতিল করতে হয় তাঁর পূর্বপরিকল্পিত সভা। এই ঘটনার কারণ জানতে চেয়ে ইতিমধ্য়ে পঞ্জাব সরকারের থেকে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় এতবড় গাফিলতি নিয়ে ইতিমধ্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এরপরেই ভাতিন্দা বিমানবন্দরে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে। এক সংবাদ সংস্থা সূত্র মারফত জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিমানবন্দরের অফিসারদের বলেন, ‘আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমি ভাতিন্দা বিমানবন্দরে বেঁচে ফিরতে পেরেছি। এর জন্য অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে।’

প্রধানমন্ত্রীর কৃষকদের বিক্ষোভে আটকে পড়ার এমন নজিরবিহীন এই ঘটনায় নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি গাফিলতির দায় চাপিয়েছে কংগ্রেস শাসিত পঞ্জাব সরকারের উপর। পঞ্জাব সরকার অবশ্য দাবি করেছে, নিরাপত্তার কোনও গাফিলতি হয়নি। তাঁদের দাবি, লোক না হওয়ায় সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন- Hunarbaaz: ট্যালেন্ট রিয়্যালিটি শোয়ের বিচারক মিঠুন চক্রবর্তী, করণ, পরিণীতি

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...