Sunday, June 14, 2026

সেনা জওয়ানের দুর্ধর্ষ সব স্টান্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

কখনও একটি লাঠির উপর দাঁড়িয়ে রয়েছেন ব্যালেন্স করে, আবার কখনো শূন্যে লাফিয়ে উঠে দেখাচ্ছেন নানান ধরনের কারিকুরি। ভারতীয় সেনার(Indian Army) এক জওয়ানের এমনই সব স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায়(Social media) মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। রীতিমত ভাইরাল হয়ে উঠেছে জওয়ানের অনবদ্য এই ব্যালেন্সের(Balance) খেলা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন সেনা জওয়ানকে। সেনাবাহিনীর ইউনিফর্মে দুর্ধর্ষ সব স্টান্ট করছেন তিনি। প্রথম স্টান্টে দেখা যাচ্ছে ওই জওয়ান একটি লাঠিকে মাটির উপরে একটু হেলিয়ে দাঁড় করিয়ে দেয় এবং তারপরে নিজে সেই লাঠিতে উঠে অনবদ্য ভাবেই নিজের ব্যালেন্স ধরে রাখেন। সেই ভাবেই কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলেন। তার দ্বিতীয় স্টান্ট আরও অসাধারণ, বাতাসে উড়ে তিনি দেখাচ্ছেন শারীরিক কসরত। পরবর্তী স্টান্টে, তাঁকে ৩টি কাঁচের বোতলের উপর তার উভয় পা এবং এক হাত দিয়ে পুশআপ করতে দেখা গেছে। জানা গিয়েছে ভারতীয় সেনার ওই জওয়ানের নাম আনমোল চৌধুরী। নিজের ইনস্টাগ্রামে এমন বহু স্টান্টের ভিডিও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন:SET: সেট পরীক্ষা ৯ জানুয়ারি , চলবে বাড়তি ট্রেন

ওই সেনা জওয়ানের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন স্টান্ট মাস্টার তথা বিশ্বের সেরা ৬ মার্শাল আর্ট শিল্পীর তালিকায় থাকা বিদ্যুত্‍ জামওয়াল। বিদ্যুতই একমাত্র ভারতীয় যিনি লুপারের কিউরেটেড প্রেস্টিজিয়াস তালিকায় স্থান পেয়েছেন। তিনি ওই সেনা জওয়ানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা আরও দ্রুত গতিতে গড়ে উঠেছে।

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...