Sunday, June 14, 2026

SET: সেট পরীক্ষা ৯ জানুয়ারি , চলবে বাড়তি ট্রেন

Date:

Share post:

করোনাকালে, গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। মাঝে পরিস্থিতি শোধরানোয় এ বছর পরীক্ষা হবে বলে আশাবাদী ছিলেন পরীক্ষার্থী। গত দু’বছর পরীক্ষা না হওয়ায়, পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৩ হাজার হয়েছে। এই পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চলবে বলে জানা গিয়েছে। পরীক্ষা পিছনোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়েছিল সরকারি কলেজ শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।তার মধ্যেই কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার দিন ঘোষণা করে দিল।
আগামী ৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সেট পরীক্ষা হবে বলে আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু বড়দিন এবং বর্ষবরণের পর থেকে যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে সংক্রমণ, তাতে অন্তত আংশিক বিধিনিষেধ থাকা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি উঠছিল। যে ভাবে পুলিশ এবং শিক্ষাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাতে ১৫ জানুয়ারির পর পরীক্ষার দিন ঠিক করার সুপারিশ করছিলেন অনেকেই, যাতে পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।
শিক্ষা দফতর যদিও জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিকে যত্ন সহকারে জীবাণুমুক্ত করা হবে। সামাজিক দূরত্ব বিধি মেনেই বসার ব্যবস্থা করা হবে পরীক্ষার্থীদের।  একই সঙ্গে বাড়ি থেকে দূরে গিয়ে যাতে পরীক্ষা দিতে না হয় পরীক্ষার্থীদের, তার ব্যবস্থাও করা হয়েছে।

l

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...