Monday, June 15, 2026

দক্ষিণ ২৪ পরগনার কোভিড পর্যালোচনা বৈঠক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক

Date:

Share post:

কোভিডের তৃতীয় ঢেউ চলছে। তৎপর সরকার। এবার দক্ষিণ ২৪ পরগনার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন তিনি৷ শনিবার দুপুর ১২ টায় আলিপুরে জেলাশাসকের দফতরে হবে এই বৈঠক।

অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবার ডায়মন্ড হারবারের সাংসদও। স্বভাবতই ক্রমবর্ধমান কোভিডের ছোবল থেকে জেলাকে রক্ষা করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। এই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত থাকবেন জেলাশাসক পি উল্গানাথন, জেলা পরিষদের সভাধিপতি, এছাড়াও পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বাছাই করা সদস্য। জেলার পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

সামনেই গঙ্গাসাগর মেলা। কলকাতা হাইকোর্টও শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে মেলার জন্য। সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগর মেলার প্রস্তুতি বৈঠক করে এসেছেন। প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই নব্বই শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। মেলা প্রাঙ্গণেও টিকাকরণ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। আসবেন পুণ্যার্থীরাও। এই অবস্থায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় কোভিড পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশিত করতে চাইছে সরকার। এবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিজে তাঁর সংসদীয় এলাকা তো বটেই একই সঙ্গে বুঝে নিতে চাইছেন এই জেলার বর্তমান কোভিড পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আরও কি কি ব্যবস্থা নেওয়া দরকার।

আরও পড়ুন- Gangasagar Mela: গঙ্গাসাগরের শুরুতেই বাবুঘাটে করোনার থাবা! আক্রান্ত একাধিক

 

Related articles

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...