Tuesday, June 9, 2026

Covid Update: বেলাগাম করোনা, ৭ মাস পর ফের দেশের সংক্রমণ এক লক্ষের গণ্ডি পার

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রকেট গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সাত মাস পর ফের শুক্রবার দেশের সংক্রমণ এক লক্ষের গণ্ডি পার করল। শুধু তাই নয় পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।

আরও পড়ুন:ফের উত্তপ্ত উপত্যকা, রাতভর গুলির লড়াইয়ে খতম ৩ জইশ জঙ্গি

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।যা বৃহস্পতিবারের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। এর আগে গতবছর জুন মাসে দেশের দৈনিক সংক্রমণ এক লক্ষের গন্ডি পার করেছিল। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩, ৭১,৩৬৩।এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৫২,২৬,৩৮৬।  গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত একদিনে মোট ৩৬,২৬৫ জন সেখানে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৫,০৯৭), তামিলনাড়ু (৬,৯৮৩) এবং কর্ণাটক (৫,০৩১)।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...