Wednesday, June 24, 2026

Kalighat Temple:দরজা খোলা থাকলেও ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

Date:

Share post:

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় ভক্তদের সুরক্ষার কথা ভেবে ফের বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ।  মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকলেও, গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কেউ। বাইরে থেকেই দেবীর দর্শন সারতে হবে, পুজোও দিতে হবে। আগামী ১১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চালু থাকবে।

আরও পড়ুন:ফের উত্তপ্ত উপত্যকা, রাতভর গুলির লড়াইয়ে খতম ৩ জইশ জঙ্গি

বর্ষবরণের ঠিক আগে থেকেই দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের রাশ টানতে কড়া বিধিনিষেধ চালু করেছে নবান্ন। আগামী ১৫ জানুয়ারই পর্যন্ত একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তাতেও বাগে আনা যায়নি সংক্রমণকে। তাই সংক্রমণের ঝুঁকি এড়াতে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর প্রায় অর্ধেক আক্রান্তই কলকাতায়। রাজ্যের দৈনিক সংক্রমণ ক্রমাগতই উদ্বেগ বাড়াচ্ছে। সংক্রমণের বাড়বাড়ন্তে বেলুড় মঠ সহ একাধিক মন্দিরের দরজা আগেই বন্ধ হয়েছে। এ বার কালীঘাট মন্দির কর্তৃপক্ষও গর্ভগৃহ বন্ধ করে দিল। গর্ভগৃহে সামনে ভিড় থেকে ভক্তদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। মন্দির কর্তৃপক্ষের তরফে শুক্রবার জানানো হয়েছে, গর্ভগৃহে ভক্তদের প্রবেশে অনুমতি না থাকলেও কালীঘাট মন্দির খোলা থাকছে। বাইরে থেকে দেবী দর্শনের ব্যবস্থা থাকছে। এই নিষেধাজ্ঞার মধ্যে কেবল পুরোহিত ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...