Saturday, April 4, 2026

Narendra Modi: ক্যানসার হাসপাতালের উদ্বোধনে মোদির সঙ্গে মমতাও,বললেন ‘২৫ শতাংশ টাকা দিয়েছে রাজ্য

Date:

Share post:

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে কালীঘাট থেকে ভার্চুয়ালি যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকেই শুক্রবারের কর্মসূচিতে যুক্ত হবেন মুখ্যমন্ত্রী। কারণ, নবান্নে তাঁর আসা মানেই অফিসারদের অতিরিক্ত ব্যস্ততা বেড়ে যাওয়া। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য রাজ্য সরকার ২৫ শতাংশ টাকা দিয়েছে।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি সেলের নয়া হাতিয়ার ‘Tek Fog’, পর্দা ফাঁস!

নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই হাসপাতালে থাকছে ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সব সুযোগসুবিধা। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধাও। সঙ্গে থাকার কথা রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসন। ১০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে থাকছে ৭৫০টি শয্যা। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়, দেশের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার উন্নতি মোদির লক্ষ্য। তাই ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে। তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...