Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি সেলের নয়া হাতিয়ার ‘Tek Fog’, পর্দা ফাঁস!

Date:

Share post:

দেশজুড়ে বিজেপির (BJP) আইটি সেলের (IT Cell) রমরমা এবং “কুকীর্তি” সকলের জানা। প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর এবং ভিডিও ছড়িয়ে মানুষের মধ্যে প্রভাব তৈরি করার কাজে তাদের জুড়িমেলা ভার। সম্প্রতি ”Tek Fog” নামের একটি অ্যাপ ব্যবহার করে নতুন মোড়কে পুরনো সেই কাজ চালাচ্ছে বিজেপি আইটি সেল। একটি ইংরেজি পোর্টাল তারই পর্দা ফাঁস করেছে। এবং সেই খবরকে ভিত্তি করেই সতর্ক করেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।(Derek O’Brien). ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Department) সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকে এই মর্মে চিঠি দিয়েছেন ডেরেক।

আরও পড়ুন:Weather Forecast: কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমা, কমছে শীতের দাপট

ইংরেজি পোর্টালটি বিজেপির আইটি সেলের এক কর্মীর ইঙ্গিতকে হাতিয়ার করে বিষয়টি খতিয়ে দেখেছে। তাদের দাবি, ‘Tek Fog’ নামে একটি সফলওয়্যারকে ব্যবহার করে বিজেপির আইটি সেল। যে সফটওয়্যারের দ্বারা বিভিন্ন টুইটার বা ফেসবুকে কোনও পোস্ট বা খবরকে বহুগুণ বাড়িয়ে দেখানো যায়। অর্থাৎ টপ ট্রেন্ডিং তালিকায় নিয়ে আসা যায়। মানুষ বেশি বেশি শেয়ার বা রিটুইট করছেন, তা প্রভাবিত করা যায়। এর ভিত্তিতে সোশ্যাল মিডিয়া মারফৎ একটা জনমতও তৈরি করা যায়।

‘Tek Fog’ অ্যাপের মাধ্যমে কোনও অব্যবহৃত টুইটার বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে প্রকৃত যাঁর একাউন্ট, তিনি জানতেও পারবেন না। ফলে পুরোটাই কারচুপি। যাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে বিজেপি আইটি সেল। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে ফেক কারবারিদের পর্দা ফাঁস।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...