Saturday, April 4, 2026

শিক্ষার আঙিনায় শহিদ স্মৃতি শিক্ষা নিকেতন

Date:

Share post:

শিক্ষার সাথে সংস্কৃতির অমোঘ টান। অপ্রত্যাশিত মহামারি আর প্রাকৃতিক দুর্যোগে বিভ্রান্ত মানুষ, অসহায় বসুন্ধরা, আকস্মিক ছন্দপতনে বিমূঢ় শিক্ষাঙ্গন। সমাজসেবা তথা মানবকল্যানে নিরলস প্রচেষ্টা, শিক্ষা-সংস্কৃতির জগতে সৃজনশীল পরিচিতি নিয়ে জনমানসে সমাদৃত শহিদ স্মৃতি শিক্ষা নিকেতন।
অবক্ষয় বা ধ্বংসের মাঝেও যারা নব নব সৃষ্টির কর্মযজ্ঞে নিবেদিত থাকে মানবকল্যাণের অভিমুখে তাদের মধ্যে অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান। সুস্থ সমাজ-চেতনা, মননশীল সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে এই শিক্ষা প্রতিষ্ঠান দৃঢ় চিত্তে ধরে রেখেছে ধারাবাহিকভাবে।
শহিদ স্মৃতি শিক্ষা নিকেতনের নব নির্মিত পাঠভবনের উদ্বোধনে হল সম্প্রতি। বুধবার এর উদ্বোধনে উপস্থিত ছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, ভাইস চেয়ারম্যান বরুন নট্ট, জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এর চেয়ারম্যান দেবব্রত সরকার, জেলার শিক্ষক নেতা মানস পাল প্রমুখ|সকলেই মেতে উঠেছিলেন “সৃষ্টি সুখের উল্লাসে”।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...