Wednesday, June 24, 2026

ফের ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

Date:

Share post:

ফের ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র। ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় চার্জশিট। চার্জশিটে ছত্রধর মাহাতো সহ ১৭ জনের নাম আছে। নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করে এনআইএ। ২০০৯ সালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় সিপিএম নেতাকে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ: ৩ সদস্যের কমিটি গঠন করে তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রক

‘মাওবাদীরা পরিকল্পিতভাবে খুন করেছিল’, উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ‘খুনের পরিকল্পনার নেপথ্যে ছিলেন ছত্রধর’, উল্লেখ আছে চার্জশিটে। এর আগে রাজধানী এক্সপ্রেসে লুঠের ঘটনায় চার্জশিট দিয়েছিল এনআইএ।

বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালতে ছত্রধর মাহাতো সহ ১৭ জনের বিরুদ্ধে ৯৬ পাতার একটি চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরের ওই সিপিএম (CPM) নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। ধর্মপুরের জঙ্গল থেকে মিলেছিল মৃতদেহ। শুধুমাত্র তাই নয়, প্রকাশ্যে একটি পোস্টার পড়েছিল যদি কেউ মৃতদেহ স্পর্শ

করে, তাহলে তাকেও একই হাল করা হবে। সেক্ষেত্রে নৃশংসতার দিক থেকে এটি যুগান্তকারী বলেও উল্লেখ করা হয় চার্জশিটে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...