Tuesday, April 7, 2026

নিট পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা কাটল,কাউন্সেলিং চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনা আবহে নিট পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তার কালো মেঘ কাটল।সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের কাউন্সেলিং(PG NEET Councelling) চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- Kalighat Temple:দরজা খোলা থাকলেও ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল পড়ুয়াদের মধ্যে অন্যান্য অনগ্রসর এবং অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য যে কোটা রয়েছে তা বহাল রেখেই করতে হবে কাউন্সেলিং।
এমনকি সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থনৈতিক দুর্বলতার মাপকাঠি হিসেবে ৮ লক্ষ টাকা বা তার কম বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা নির্ধারিত রাখার কথা বলা হয়েছে। যদিও সব রিপোর্ট বিবেচনা করে এই বিষয়ে একটি বিশদ শুনানি আগামী মার্চ মাসে হবে বলে জানিয়েছে আদালত।
২৯ জুলাই কেন্দ্র এক নির্দেশিকা জারি করেছিল। যে নির্দেশিকায় বলা হয়েছিল, ১৫ শতাংশ স্নাতক মেডিকেল কোর্সে ২৭ শতাংশ ওবিসি কোটা এবং ১০ শতাংশ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির কোটা ( EWS) এবং সর্বভারতীয় কোটার অধীনে ৫০% পিজি আসন সংরক্ষিত রাখা হবে। এরপরই এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে গত বছর অক্টোবরে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যে কারণেই স্থগিত হয়ে গিয়েছিল কাউন্সেলিং। শুক্রবার ওই কাউন্সেলিং চালু করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...