Friday, June 26, 2026

Rahul Dravid: রাহানে-পুজারার পাশে দ্রাবিড়, এখনই সুযোগ পাচ্ছেন না শ্রেয়সরা, জানালেন বিরাটদের কোচ

Date:

Share post:

এবার অজিঙ্কে রাহানে( Ajinkya Rahane), চেতেশ্বর পুজারার (cheteshwar pujara)পাশে দাঁড়ালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়( Rahul Dravid))। ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব‍্যাট হাতে কিছুটা রান পেয়েছেন পুজারা-রাহানে। তবে তার আগে পযর্ন্ত ব‍্যাট হাতে কার্যত নিরাশ করেছেন এই দুই ব‍্যাটার। তাই দাবি উঠেছে, এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে হনুমা বিহারী এবং শ্রেয়স আয়ারকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এখনই রাহানে-পুজারাকে বাদ দিতে চাইছেন না দ্রাবিড়। দ্রাবিড়ের মতে, রাহানে-পুজারা বড় ব‍্যাটার। এদের সময় দেওয়া উচিত। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য শ্রেয়স এবং হনুমাকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।

দ্রাবিড় বলেন,” ‘‘জোহানেসবার্গের টেস্টে দুই ইনিংসেই বিহারি খুব ভাল ব্যাট করেছে। প্রথম ইনিংসে ওর আউটটা দুর্ভাগ্যজনক। বলটা হঠাৎ লাফিয়ে উঠেছিল। দ্বিতীয় ইনিংসেও খুব ভাল ব্যাট করেছিল। শ্রেয়সও খুব ভাল ব্যাট করেছে। আসলে ওদের মন খারাপ করলে চলবে না। ওদের ভাবতে হবে, যেটুকু সুযোগ ওরা পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আশা করছি ওদের সুযোগ আসবে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব‍্যাটে রান পেয়েছেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। পুজারা-রাহানে প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” লক্ষ্য করলে দেখা যাবে, এই দুই ক্রিকেটার অনেক দিন অপেক্ষা করার পর জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছে। ব‍্যাটে ওদের প্রথমে রান আসছিল না। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওরা রান পেয়েছে। লক্ষ‍্য করলে দেখা যাবে এখন আমাদের দলের যারা সিনিয়র ক্রিকেটার, তাদের প্রায় সবাইকেই শুরুর দিকে অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টায় নিয়মিত রান করে যেতে হয়েছে। ফলে অপেক্ষা সবাইকেই করতে হয়। ”

আরও পড়ুন:Sc EastBengal: ‘শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে দল যেভাবে পারফরমেন্স করেছে তাতে আমি খুশি’, মুম্বই ম‍্যাচের পর বললেন রেনেডি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...