Saturday, April 4, 2026

Sc EastBengal: ‘শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে দল যেভাবে পারফরমেন্স করেছে তাতে আমি খুশি’, মুম্বই ম‍্যাচের পর বললেন রেনেডি

Date:

Share post:

শুক্রবার আইএসএলের ( ISL) দশম ম‍্যাচে গতবারের চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে ( Mumbai City Fc) আটকে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। মুম্বই ম‍্যাচে প্রশংসা কুড়িয়েছে লাল-হলুদের রক্ষণ। শুধু রক্ষণ নয়, একমাত্র বিদেশি চিমাকে নিয়ে যেভাবে মুম্বই ম‍্যাচে দাপিয়ে বেড়িয়েছে এসসি ইস্টবেঙ্গল, তাতে মন কেড়েছে  লাল-হলুদের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংয়ের। বললেন, ছেলেদের খেলায় গর্বিত মনে হচ্ছে নিজেকে।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” আমি সত্যিই ওদের জন্য আজ গর্বিত। আপনারা ম্যাচটি দেখে থাকবেন। আমরা কেবল এক বিদেশি নিয়ে খেলেছি। সেখানে প্রতিপক্ষ দল সেরা চার বিদেশি নিয়ে খেলছিল। এমনকি, ভারতীয় ছেলেরাও যেভাবে শেষ অবধি ড্যানিয়েল চিমার সঙ্গে খেলেছে, সেটি সত‍্যি অসাধারণ। ছেলেদের তরফ থেকে এটি একটি অসাধারণ পারফর্মেন্স। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করেছি।”

প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এক গোলও হজম করেনি ইস্টবেঙ্গল। লাল-হলুদের আইএসএলের বিগত ম‍্যাচ গুলোর দিকে নজর দিলে দেখা যাবে প্রতি ম‍্যাচেই গোল হজম করেছে অরিন্দম ভট্টাচার্যরা। কিন্তু মুম্বই ম‍্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে রেনেডি সিং-এর দল। কী এমন স্ট্রাটেজিতে নামল লাল-হলুদ ব্রিগেড? এর জবাবে রেনেডি বলেন,”আমরা কাঠামো নিয়ে কাজ করেছি যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা নর্থইস্টের বিরুদ্ধে পাঁচজনকে উপরে পাঠিয়েছিলাম, মাঝখানে কেউ থাকত না আর পাঁচজন ডিফেন্সে। বুঝলাম আমাদের এসবের দরকার নেই, আমদের একটি কাঠামো নিয়ে খেলতে হবে যেখানে একসঙ্গে আমরা উঠব, নামবও একসঙ্গে। আর সেটাই আমরা গত ছয়-সাত দিন ধরে করছি আর সেটাই এই ম‍্যাচে কাজেও এসেছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...