Saturday, April 4, 2026

পাঞ্জাবের ‘স্টেট আইকন’ পদ থেকে ইস্তফা দিলেন সোনু সুদ

Date:

Share post:

পাঞ্জাব নির্বাচনের(Punjab election) ঠিক আগে রাজ্যের স্টেট আইকন পদ থেকে ইস্তফা দিলেন সোনু সুদ(Sonu Sood)। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ইস্যু নিয়ে যখন পাঞ্জাবে রীতিমতো শোরগোল শুরু হয়েছে ঠিক সেইসময় সোনুর এই ইস্তফায় জল্পনা বেড়েছে। নিজের ইস্তফা প্রসঙ্গে এদিন একটি টুইটও করেছেন সোনু।

এদিন টুইট করে বলিউড অভিনেতা সোনু সুদ লেখেন, “সব ভাল জিনিসেরই সমাপ্তি হয়। আমি স্বেচ্ছায় পাঞ্জাবের স্টেট আইকনের পদ ছাড়লাম। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ এবার বিধানসভা ভোটে আমার পরিবারের সদস্য অংশ নেবে। সকলের জন্য শুভেচ্ছা রইল।” উল্লেখ্য, এই পদে গত বছর সোনু সুদকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনও টুইটারে সোনু সুদের নাম তুলে নেওয়ার কথা জানায়।

আরও পড়ুন: Missionaries Of Charity:বিতর্কের অবসান ঘটিয়ে ফের বিদেশি অনুদানের ছাড়পত্র পেল মিশনারিজ অব চ্যারিটি

গত নভেম্বরে সোনু জানিয়ে ছিলেন, তাঁর বোন মালবিকা সুদ রাজনীতিতে পা রাখছেন এবং পাঞ্জাব ভোটেও লড়বেন। এই কারণেই মূলত সরে দাঁড়ালেন তিনি। সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সোনু। তারপরই এই সিদ্ধান্তের কথা জানান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...