Wednesday, June 24, 2026

দাবানলের চেহারায় করোনা, পুরভোটে রাজনৈতিক দলগুলিকে সভা না করার পরামর্শ কমিশনের

Date:

Share post:

কলকাতা সহ গোটা রাজ্যে করোনা (Corona) কার্যত দাবানলের চেহারা নিয়েছে। সংক্রমণ সংখ্যার নিরিখে প্রতি ২৪ ঘণ্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। চিকিৎসক মহলেও বাড়ছে উদ্বেগ। ঠিক তারই মধ্যে আগামী ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ির পুরনিগমের নির্বাচন। কিন্তু এই পরিস্থিতিতে পুরভোট (Corporation Election) হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ভোট পিছনোর দাবিতে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। গত শুক্রবার এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) কাছে হলফনামা চেয়েছে। আগামী সোমবারের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থা শাঁখের করাতের মতো। জারি হয়ে গেছে বিজ্ঞপ্তি। মনোনয়ন পর্বও মিটে গিয়েছে। তাই শীতের মরশুমেও ঘুম ছুটেছে কমিশনের কর্তাদের। আগেই একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছিল কমিশন। এবার করোনার বাড়বাড়ন্তের মধ্যে রাজনৈতিক দলগুলি যেন নির্বাচনী সভা না করে, সেই চেষ্টাই চালানো হচ্ছে কমিশনের পক্ষে। যে কর্পোরেশনগুলিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানেও চোখ রাঙাচ্ছে করোনা। উদ্বিগ্ন প্রশাসন।

বিষয়টিকে মাথায় রেখে ফের নতুন গাইডলাইন প্রকাশ করতে পারে কমিশন। রাজ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা চাইছে না কোনও রাজনৈতিক দল কোনও সভাসমিতি করুক। এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন।

উল্লেখ্য, আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক সভা সমাবেশে লোকসংখ্যা ৫০০ থেকে কমিয়ে ২৫০ করতে হবে। পাশাপাশি পরামর্শ দেওয়া হয়, রাজ্যনৈতিক দলগুলি যেন ভার্চুয়াল সভার উপরেই জোর দেয়। আজ তার থেকে এক ধাপ এগিয়ে কমিশন পরামর্শ দিতে চলেছে, কোনও রাজনৈতিক দল যেন কোনও সভাসমিতি না করে। রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। এখন প্রচার করতে গিয়ে সেই সংক্রমণ যেন আরও না বেড়ে সেই লক্ষ্যেই এই পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- Missionaries Of Charity:বিতর্কের অবসান ঘটিয়ে ফের বিদেশি অনুদানের ছাড়পত্র পেল মিশনারিজ অব চ্যারিটি

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...