Saturday, April 4, 2026

মেয়ের বিরুদ্ধে তছরুপের অভিযোগ, ফেসবুক লাইভ করে আত্মঘাতী বাবা-মা-ছেলে

Date:

Share post:

মেয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে প্রতিবেশীদের গঞ্জনার শিকার হয়েছিল পরিবার। যার জেরেই মর্মান্তিক ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার(south 24 parganas) বকখালি এলাকার হাড়া গ্ৰামে। ফেসবুক লাইভ(Facebook live) করে আত্মঘাতী(suicide) হলেন একই পরিবারের তিন সদস্য। মৃতরা হলেন, অশোক নস্কর, রিতা নস্কর ও অভিষেক নস্কর। সম্পর্কে বাবা, মা ও ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অশোক ও রিতার মেয়ে পুনম দাস এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠী চালাত। এই স্বনির্ভর গোষ্ঠী প্রায় ১৪ লক্ষ টাকা তছরুপ করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শনিবার গ্রুপের মহিলারা অশোকের বাড়িতে চড়াও হয়। পুনমের বাপের বাড়ির লোক এই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তোলে তারা। তাঁদের ঘরে তালা লাগিয়ে ঘর থেকে সকলকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হয়ে ফেসবুক লাইভ করে আক্রান্ত পরিবার। যেখানে নিজেদের সম্পূর্ণরূপে নির্দোষ বলে দাবি করে ওই পরিবার। এরপর জঙ্গলে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বাবা-মা ও ছেলে।

আরও পড়ুন:SET:করোনা আবহেই সুষ্ঠুভাবে নেওয়া হল রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট

ঘটনার কথা জানাজানি হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে পুনমকে উদ্ধার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...