Saturday, April 4, 2026

BCCI: করোনার কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষ পরিকল্পনা বিসিসিআইয়ের: সূত্র

Date:

Share post:

দেশ জুড়ে বেড়ে চলেছে করোনার ( Corona) দাপট। আর এরই মাঝে ভারতের ( India) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। সূত্রের খবর, করোনার কারণে  কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। এদিন বিসিসিআইয়ের সেই কর্তা বলেন, করোনার কথা মাথায় রেখে এই সিরিজ একাধিক মাঠে না করে একই মাঠে একাধিক ম্যাচ করার ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,” কোনও কিছুই এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সেই দিকে নজর রাখা হয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আমেদাবাদ, জয়পুর, কলকাতা, কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে খেলা হওয়ার কথা। আর করোনার এই পরিস্থিতিতে বোর্ড চাইছে ছটি জায়গার বদলে তিনটি জায়গায় ম্যাচ খেলাতে। ১ ফেব্রুয়ারি ভারতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। আমদাবাদে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবেন পোলার্ডরা। সেখানেই ৪ এবং ৫ ফেব্রুয়ারি অনুশীলন করার কথা তাঁদের।

আরও পড়ুন:Cricket South Africa: পাকিস্তান সুপার লিগে প্রোটিয়াদের খেলার অনুমতি দিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...