Saturday, March 14, 2026

Kolkata Police: করোনা আবহে যেতে হবে না থানায়, হোয়াটসঅ্যাপে জানান অভিযোগ

Date:

Share post:

দেশজুড়ে দাবানলের রূপ নিয়েছে করোনা (Corona)। সংক্রমণে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। সেই একই পথে হাঁটছে কলকাতা (Kolkata). তিলোত্তমার কোভিড পজিটিভ রেট (Covid Positive Rate) ক্রমশ বাড়ছে। সংক্রমণ মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

এখন থেকে কোনও সমস্যায় সাধারণ মানুষকে অভিযোগ জানাতে সশরীরে আর থানায় আসতে হবে না। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করা যাবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখিতভাবেই নয়, ভয়েস মেসেজ, এমনকী ভিডিও কলের মাধ্যমে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী।

প্রসঙ্গত, আজ, শনিবার পর্যন্ত কলকাতায় প্রায় সাড়ে তিনশোর বেশি পুলিশ কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে পরিষেবা শুরু করলে থানায় মানুষের যাতায়াত কিছুটা হলেও কমবে। সেই দিকটি বিবেচনায় রেখেই লালবাজারের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রত্যেক থানার কাছে মোবাইল ফোন পাঠিয়েছে। মোবাইল ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। থানা ভিত্তিক হোয়াটসঅ্যাপ নম্বরগুলি ও ফোন নম্বরগুলির তালিকা নীচে দেওয়া হল ।

আরও পড়ুন- Corona Update: করোনায় রাজ্যে সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ২৪ হাজারেরও অধিক

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...