Tuesday, March 24, 2026

Artist Forum: আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সভাপতি জিৎ

Date:

Share post:

নিউ লুকে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম। নতুন সভাপতি নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আগে এই জায়গায় ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কার্যনির্বাহী সভাপতি পদে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় এলেন জিৎ (Jeet)।

আর্টিস্টস ফোরামের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। এঁরা হলেন- সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচীর সঙ্গে নতুন সংযোজন অঙ্কুশ হাজরা। টলিউডে প্রায় এক দশকের বেশি সময় কাটিয়ে এই সংগঠনে নিজের জায়গা করে নিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে খুশি অভিনেতা।

শিল্পী সংগঠনের নতুন কমিটিতে সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী এবং শুভাশিস মিত্র। তাপস চক্রবর্তী এবং সোহন বন্দ্যোপাধ্যায় থাকছেন কোষাধ্যক্ষ এবং সহকারী কোষাধ্যক্ষ পদে। পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী এবং শঙ্কর চক্রবর্তীকে নিয়ে তৈরি হয়েছে সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ।

একনজরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের সদস্যবৃন্দঃ-

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যনির্বাহী সভাপতি- জিৎ
সহ সভাপতি- সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখার্জি, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, ভরত কল
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়
যুগ্ম সম্পাদক- দীগন্ত বাগচি, অঙ্কুশ হাজরা
সহকারী সম্পাদক- কুশল চক্রবর্তী, শুভাশিস মিত্র
কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী 
সহকারী কোষাধ্যক্ষ- সোহন চট্টোপাধ্যায়
কার্যনির্বাহী পরিষদ- পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী।

আরও পড়ুন- Covid Review Meeting: জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মোদির

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...