Friday, April 3, 2026

করোনার বাড়বাড়ন্তে ৩১ শতাংশ মানুষ চান না ৫ রাজ্যে নির্বাচন হোক: সমীক্ষা

Date:

Share post:

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের(assembly election) নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। তবে দেশজুড়ে করোনাভাইরাস(coronavirus) যেভাবে দাপট দেখাতে শুরু করেছে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া আদৌ যুক্তিযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি এই বিষয় নিয়ে এক অনলাইন সমীক্ষায়(online survey) উঠে এলো দেশবাসীর মতামত।

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর সম্প্রতি অনলাইন সমীক্ষায় দেশবাসী যে মতামত প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে নির্বাচন চান না সাধারণ মানুষ। সমীক্ষকদের দাবি, সমস্ত রকম রাজনৈতিক প্রচারস‌ভা বা র‌্যালির উপরে নিষেধাজ্ঞা চান ৪১ শতাংশ মানুষ। অন্তত ৩১ শতাংশের দাবি, পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক। কারণ এই পরিস্থিতির মাঝে নির্বাচন হলে করোনার প্রকোপ আরও ব্যাপকভাবে বেড়ে যাবে। জানা গিয়েছে, দেশের ৩০৯টি জেলা থেকে ১১ হাজারের বেশি মানুষ ওই সমীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ মহিলা। ভোট হতে যাওয়া পাঁচ রাজ্যের ৪১৭২ জন মতামত জানিয়েছেন। তাতে ২৪ শতাংশের মত, জনসভা বন্ধ থাক। তবে ভোট হোক। ৪ শতাংশ অবশ্য মনে করেন, করোনা পরিস্থিতির উপরে ভোট কোনও রকম প্রভাব ফেলবে না।

আরও পড়ুন:Kolkata Police:করোনায় কাবু কলকাতা পুলিশের আরও ৯৯ সদস্য, আক্রান্ত বেড়ে ৪৫০

উল্লেখ্য, ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করলেও সংক্রমনের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের পথসভা, জনসভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...