Thursday, June 25, 2026

Novak Djokovic: বিরাট স্বস্তি জোকোভিচের, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই জোকারের

Date:

Share post:

বিরাট স্বস্তি নোভাক জোকোভিচের ( Novak Djokovic)। তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত যে অস্ট্রেলিয়া ( Australia) সরকার নিয়েছিল তাকে খারিজ করে দিল আদালত। সোমবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল আদালতে।

সোমবার ছিল জোকোভিচের মামলার শুনানি। আর সেখানে বিচারক আরও নির্দেশ দেন, আইনি লড়াইয়ে জোকোভিচের যা খরচ হয়েছে তা প্রশাসনকে দিতে হবে। এছাড়া এই মুহূর্তে জোকারকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে তাঁকে আধ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। তাঁর পাসপোর্ট ও ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া সরকার আদালতে মেনে নিয়েছে, জোকারের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরে তাঁকে সে কথা জানাতে দেরি হয়েছে।

সোমবার জরুরি ভিত্তিতে শুনানির শুরুতেই ফেডারেল সার্কিট কোর্টের বিচারক জানান, “এক জন অধ্যাপক ও এক স্বীকৃত চিকিৎসকের কাছ থেকে নিজের স্বাস্থ্যের শংসাপত্র নিয়ে এসেছেন জোকোভিচ। তিনি এর থেকে বেশি আর কী করতে পারেন।” আর বিচারকের এই মন্তব্যের পরেই বোঝা গিয়েছিল রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে জোকোভিচের দিকেই।

গত মঙ্গলবার জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা দেওয়া হয় এই টেনিস তারকাকে।

আরও পড়ুন:IPL: করোনার মাঝে আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড : সূত্র

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...